দাম ও সাধারণ প্রশ্ন

কিনবে কি না ঠিক করার আগে অ্যাপটা ভেতরে কেমন দেখে নাও →

ফ্রি শুরুর ১১টি ক্লাস

প্রতিদিন ২টি করে, কোনো টাকা ছাড়াই। আগে শিখে দেখো তুমি পারো, তারপর সিদ্ধান্ত।

ফ্রি শুরু করো →
প্ল্যান প্রতিদিন কয়টি ক্লাস?

মাসিক ও এককালীন সাশ্রয়ী প্ল্যান — তুমি দিনে কয়টি নতুন ক্লাস করতে চাও তার ওপর দাম। বর্তমান দাম অ্যাপে দেখো।

দাম দেখো

সাধারণ প্রশ্ন

HiBi Star কি সত্যিই ফ্রি-তে শুরু করা যায়?

হ্যাঁ। শুরুর ১১টি ক্লাস সম্পূর্ণ ফ্রি, প্রতিদিন ২টি করে — কোনো কার্ড লাগে না, কোনো টাকা লাগে না। বরং ফ্রি ক্লাসগুলো শেষ না করা পর্যন্ত তুমি টাকাই দিতে পারবে না। আগে নিজের চোখে দেখে নাও তুমি পারো, তারপরই টাকার কথা ভাবো।

মুখস্থ করেও পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে আটকে যাই — এখানে কী আলাদা?

এখানে মুখস্থ নয়, বুঝে শেখানো হয়। প্রতিটি ক্লাসে ১০০% সঠিক না হলে পরের ক্লাস খোলে না, তাই ভিত্তি এমন মজবুত হয় যে পরীক্ষায় নতুন প্রশ্ন এলেও তুমি নিজে বের করতে পারো।

৪ জন শিক্ষক মানে কী?

একই পড়া চারজন শিক্ষকের চার ভাষায় পাবে — কেউ সহজ করে গুছিয়ে, কেউ গল্প-উপমায়, কেউ হাতে ধরে ধাপে ধাপে। বুঝতে না পারলে এক বোতামে শিক্ষক বদলে নাও। যেভাবে তোমার মাথায় ঢোকে, সেভাবেই শেখো।

ভুল উত্তর দিলে কি আটকে যাব?

একটুও চিন্তা নেই। ভুল হলে ১ মিনিট ভেবে আবার চেষ্টা করবে। ৫-১০ বার ভুল হওয়াও স্বাভাবিক — এটাই তো শেখা। আমরা সঠিক উত্তর দেখিয়ে দিই না, কারণ নিজে বের করলে তবেই মনে থাকে।

সন্তান সত্যিই শিখছে কিনা — অভিভাবক হিসেবে বুঝব কীভাবে?

এখানে ফাঁকি দিয়ে আগানোর উপায় নেই — ১০০% সঠিক না হলে পরের ক্লাস খোলে না। প্রতিদিন সীমিত সংখ্যক নতুন ক্লাস, তাই একদিনে গাদা করে নয়, অল্প অল্প করে নিয়মিত শেখা হয়।

দাম কত?

শুরুর ১১টি ক্লাস ফ্রি। এরপর তুমি প্রতিদিন কয়টি নতুন ক্লাস করতে চাও, তার ওপর সাশ্রয়ী মাসিক বা এককালীন প্ল্যান — বর্তমান দাম অ্যাপে দেখা যায়, মাত্র ৯৯ টাকা দিয়ে শুরু।

পেমেন্ট কীভাবে করব?

বিকাশের মাধ্যমে সহজেই পেমেন্ট করা যায়।

HiBi Star কাদের জন্য?

বাংলাদেশের SSC ও HSC হিসাববিজ্ঞান শিক্ষার্থীদের জন্য। সব পাঠ, উদাহরণ ও বোর্ড প্রশ্ন বাংলায়, আসল পরীক্ষার ধাঁচে।