অ্যাপটা ভেতরে কেমন?
নিচে পাঁচটা ছবি। এটুকু দেখলেই বুঝে যাবে HiBi Star-এ পড়াটা কীভাবে হয় — আর কেন এভাবে।
সবটাই শুরুর ১১টি ফ্রি ক্লাসেই পাবে।
খুললেই তোমার পথ

অ্যাপে ঢুকলে প্রথমেই দেখবে তুমি এখন কোথায়। উপরে কুয়াশার আড়ালে পরের ক্লাস — এখনো তালাবদ্ধ। মাঝখানে হলুদ কার্ডে আজকের ক্লাস। নিচে যে ক্লাসগুলো শেষ করেছ, সেগুলোর সিঁড়ি।
ছোট করে লেখা "আজ ০ / ২ ক্লাস" — ফ্রি-তে দিনে দুটো ক্লাস। কোথায় আছ, কতটা হলো, পরে কী আছে — একটা পর্দাতেই।
ফ্রি শুরু করো →এক পড়া, চারজন শিক্ষক

স্কুলে স্যার একবার বুঝিয়ে দেন। না বুঝলে আবার একইভাবে বুঝিয়ে দেন। কিন্তু সমস্যাটা তো ব্যাখ্যাটাতেই ছিল।
এখানে না বুঝলে এক বোতামে শিক্ষক বদলাও। একই পড়া, সম্পূর্ণ অন্য ভাষায় — কেউ গল্প বলে বোঝান, কেউ হাতে ধরে ধাপে ধাপে, কেউ ভুল ধারণাটা আগে ভেঙে দেন।
ফ্রি শুরু করো →যেমন মিলন স্যার

মিলন স্যার পড়ান ক্লাসরুমের আড্ডার মতো — প্রশ্ন করেন, তুমি ভাবো, তারপর উত্তরটা আসে। পড়া মনে হয় না, কথা মনে হয়।
অন্য তিনজনের ঢং আলাদা। যেটায় তোমার মাথায় ঢোকে, সেটাই তোমার শিক্ষক।
ফ্রি শুরু করো →পড়ার পরেই প্রশ্ন — আর ১০০% না হলে আগানো নেই

পড়া শেষ হলেই প্রশ্ন আসে, একটা একটা করে। আর এখানে দুটো জিনিস অন্যরকম — দুটোই ইচ্ছা করে।
ভুল হলে সঠিক উত্তরটা আমরা দেখাই না
শুধু বলি — "ভুল উত্তর। আবার ভাবো।" তারপর তোমাকে নিজেই খুঁজে বের করতে হয়।
কারণ সঠিক উত্তরটা দেখে নিলে মনে হয় বুঝে গেছি — আসলে বোঝা হয় না। পরের দিন একই প্রশ্ন এলে আবার আটকাবে। পরীক্ষার হলে কেউ দেখিয়ে দেবে না।
১০০% না হলে পরের ক্লাস খোলে না
৮০% পেয়ে এগিয়ে গেলে ওই ২০% ফাঁক রয়েই যায়। অন্য বিষয়ে হয়তো চলে যেত — হিসাববিজ্ঞানে যায় না। জাবেদা ভুল হলে খতিয়ান ভুল, খতিয়ান ভুল হলে রেওয়ামিল ভুল, তারপর পুরো বিবরণী ভুল। একটা ফাঁক পরের সব ধাপে বড় হয়।
ভুল হলে একটু অপেক্ষা করতে হয়, পড়াটা আবার পড়তে হয়, তারপর আবার চেষ্টা। বিরক্ত লাগে — কিন্তু ওই অপেক্ষাটাই কাজ করে। ৫-১০ বার ভুল হওয়াও স্বাভাবিক; ওটাই শেখা।
ফ্রি শুরু করো →শেষে আসল ছক — নিজ হাতে

MCQ দিয়ে সব হয় না। বোর্ড পরীক্ষায় তোমাকে ছক পূরণ করতে হয় — জাবেদা, খতিয়ান, রেওয়ামিল। তাই এখানেও প্রতিটি ক্লাসের শেষে আসল ছক, আর সেটা তুমি নিজে ভরো।
হিসাবের নাম তালিকা থেকে বেছে নাও — বাংলা টাইপ করতে হয় না, বানান ভুলের ঝামেলাও নেই। টাকার অঙ্ক তুমি বসাও, আর মিলল কি না সাথে সাথেই জানতে পারো।
ফ্রি শুরু করো →শুরু করতে কী লাগবে
- শুরুর ১১টি ক্লাস সম্পূর্ণ ফ্রি — দিনে ২টি করে।
- উপরের সবকিছুই ফ্রি ক্লাসগুলোতেই আছে — ৪ জন শিক্ষক, MCQ, আসল ছক।
- ভালো লাগলে তারপর প্ল্যান — মাসে ৯৯ টাকা থেকে শুরু, পেমেন্ট বিকাশে।
প্রথম ক্লাসটা অ্যাপের পরিচিতি — ৫ মিনিটেই বুঝে যাবে কীভাবে চলে।
ফ্রি শুরু করো